ঢাকাFriday , 7 October 2022
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে জেলা পরিষদের সদস্য প্রার্থী নজরুল খানের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়


October 7, 2022 9:14 pm
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম খান সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত যশোর জেলা পরিষদ নির্বাচনে তিনি ৮ নম্বর কেশবপুর ওয়ার্ড থেকে ঘুড়ি প্রতীক নিয়ে সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

মতবিনিময় সভায় নজরুল ইসলাম খান বলেন, তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি তিনি সাহিত্য চর্চা করে থাকেন। বর্তমানে পাঁজিয়া সম্মিলিত সাহিত্য সংসদের সভাপতির দায়িত্বে রয়েছেন। মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছেন। তিনি এ পদে নির্বাচিত হলে সকলের সঙ্গে সমবন্টনের ভিত্তিতে সমঝোতার মাধ্যমে উন্নয়নমূলক কাজ করতে চান।
সদস্য পদে তার প্রতিদ্বন্দ্বী আরও ৬ জন প্রার্থী রয়েছেন। জেলা পরিষদ নির্বাচনে কেশবপুরে ভোটার রয়েছেন ১৫৯ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।