কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজর তোরাবুল ইসলাম, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, কেশবপুর সদর ইউপি সচিব হুমায়ুন কবির, মজিদপুর ইউপি সচিব আবুল হোসেন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
