ঢাকাThursday , 6 October 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে গৃহবধূ আছমা হত্যা মামলায় স্বামী ও শ্বশুর আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 October 2022, 21:57

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে অন্তঃসত্ত্বা গৃহবধূ আছমাকে গলায় ফাঁস দিয়ে হত্যা মামলার আসামী স্বামী আরিফুল ইসলাম সানা (২৮) ও তার শ্বশুর নূর মোহাম্মদ সানা (৫৮) কে আটক করেছে থানা পুলিশ।

বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় সাতক্ষীরা সদরের নারিকেল তলার মোড় থেকে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ গ্রামের আরিফুল ইসলাম সানা (২৮) ও তার পিতা নূর মোহাম্মদ সোনা (৫৮)।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম জানান, গৃহবধূ আছমা হত্যা মামলার আসামী তার স্বামী ও শ্বশুরকে আটক করে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালতে আরিফুল স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *