ঢাকাThursday , 6 October 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে শেখ রাসেল দিবস পালনের প্রস্তুতি সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 October 2022, 21:53

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে শেখ রাসেল দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, মাহবুবুল হক ডাবলু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. অলোক কুমার সরকার, নির্বাচন অফিসার কামরুজ্জামান সিকদার, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এসআই আবু হানিফ প্রমুখ।

জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাগণ উপস্থিতিতে সভায় ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, পথ শিশুদের ডেটাবেজ তৈরিতে সহযোগিতা প্রদান, আলোচনা সভা ও সেমিনার, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিশেষ মোনাজাত, মিলাদ ও প্রার্থনা অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *