ঢাকাTuesday , 4 October 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৭ অক্টোবর থেকে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট’র কোয়ার্টার ফাইনাল খেলা শুরু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 October 2022, 21:35

মাহফিজুল ইসলাম আককাজ : ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সার্বিক ব্যবস্থাপনায় এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর জাঁকজমকপূর্ণ কোয়ার্টার ফাইনাল খেলা। উল্লেখ্য যে, এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম রাউন্ডের বিজয়ী ৮টি দলের প্রতিনিধিদের উপস্থিতিতে লটারীর মাধ্যমে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর কোয়ার্টার ফাইনাল খেলার নতুন ফিকচার করা হয়েছে।

ফিকচার অনুযায়ী আগামী ০৭/১৯/২০২২ এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম কোয়ার্টার ফাইনালে খেলবে ধুলিহর ইউনিয়ন বনাম শিবপুর ইউনিয়ন দল -শ্রীরামপুর ফুটবল মাঠ, ০৮/১০/২০২২ তারিখে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে লাবসা ফুটবল মাঠে অংশ নেবে লাবসা ইউনিয়ন দল বনাম আগরদাঁড়ি ইউনিয়ন দল, আগামী ০৯/১০/২০২২ তারিখে কোমরপুর ফুটবল মাঠে তৃতীয় কোয়ার্টার ফাইনালে খেলবে ভোমরা ইউনিয়ন দল বনাম ঘোনা ইউনিয়ন দল, ১০/১০/২০২২ তারিখে চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা শিকড়ি মাঠে অংশ নেবে আলিপুর ইউনিয়ন দল বনাম বল্লী ইউনিয়ন দল। আগামী ১২/১০/২০২২ তারিখে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম সেমিফাইনাল খেলা এবং ১৩/১০/২০২২ তারিখে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ৪টি কোয়ার্টার ফাইনাল খেলা, ২টি সেমিফাইনাল খেলা ও জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এমপি রবি ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক মীর তানজীর আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *