ঢাকাSunday , 2 October 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাফজয়ী ডিফেন্ডার মাসুরাকে সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 October 2022, 21:46

নিজস্ব প্রতিনিধি : সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ ২০২২-এ বাংলাদেশ মহিলা ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভীনকে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় সাতক্ষীরা সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে উপস্থিত থেকে সংবর্ধনা প্রদান করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। দুপুর একটায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসুরা পারভীনকে সংবর্ধনা প্রদান করে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান (সার্বিক) অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান, সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ভোমরা সিএন্ডএফ এজন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকছুদ খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী প্রমুখ। এ সময় মাছুরার পিতা মো. রজব আলী ও পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি ও জেলা প্রশাসক হুমায়ুন কবির মাছুরা পারভীন ও তার পিতাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নারী ফুটবলার মাছুরা পারভীনের হাতে মহান স্বাধীনতার স্মৃতি জাতীয় পতাকা সম্বলিত ক্রেস্ট তুলে দেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি এবং মাছুরা পারভীনকে আর্থিক সহায়তা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট ও নগদ ১ লাখ টাকা প্রদান করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন এ এসময় মাছুরার বাড়ির তৈরীর জন্য ৮ শতক খাস জমি বন্দোবস্ত ব্যবস্থাসহ তাদের সার্বিক সহযোগিতার আশ^াস দেন।

এসময় মাছুরা আবেগ আপ্লুত হয়ে বলেন, আমার নিজ জেলা সাতক্ষীরায় আমাকে যেভাবে সংবর্ধিত করা হলে তা চির স্মরনীয় হয়ে থাকবে। সাতক্ষীরাসহ দেশবাসির ভালোবাসায় আজ বাংলাদেশ নারী ফুটবল টিম বিজয় উল্লাস প্রকাশ করছে। মাসুরা পারভীন মেয়েদের ফুটবলের জন্য তিনি একটি ফুটবল মাঠের দাবি করে বলেন, ২০১৩-১৪ সালে সাতক্ষীরায় মেয়েদের ফুটবল খেলা সহজ ছিলনা। অনেক প্রতিকুলতা পার করে আমি প্রতিষ্ঠিত হয়েছি। এর আগে গত ২৪ অক্টোবর সাফজয়ী বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক সাবিনা খাতুনকে প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয় এবং আগামীতে সাবিনা ও মাছুরাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা জানানো হয়। জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান,মাসুরাকে সংবর্ধনা দিতে পারে জেলা প্রশাসন আনন্দিত। মাসুরা পারভীন ও তার পরিবারের পাশে থাকার আশ^াস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *