ঢাকাSunday , 2 October 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ২৬ দিনের ফ্রি-ল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 October 2022, 21:24

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য ফ্রি-ল্যান্সিং বিষয়ক ২৬ দিনের প্রশিক্ষণের সমাপনীতে সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২ অক্টোবর) বেলা ১টায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় উপজেলা পরিষদের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপরেশন এজেন্সী (জাইকা) এর বাস্তবায়নে এ প্রশিক্ষণের সমাপ্ত করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

বিশেষে অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। জাপান ইন্টারন্যাশনাল কো-অপরেশন এজেন্সী (জাইকা) এর উপজেলা ডেভলাপমেন্ট ফ্যাসিলিটিটের মো. তালিম হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী প্রোগ্রামার ও ট্রেনার ইমরান হোসেন। এসময় বক্তারা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে। শিক্ষিত বেকার সমস্যা দুর হবে। প্রশিক্ষণ নিয়ে বসে থাকলে হবে না। কাজ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *