ঢাকাSaturday , 1 October 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় আসছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তরিকুল ইসলাম

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 October 2022, 22:01

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে আসছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তরিকুল ইসলাম। এ উপলক্ষে রবিবার (২ অক্টোবর) সাতক্ষীরায় আসছেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামে বিভিন্ন লটে মালামাল সরবরাহ ও ইনস্টলেশন সম্পন্নকরণের সঠিকতা এবং ২০২১-২২ অর্থ বছরে বিভিন্ন প্রশিক্ষণের সঠিকতা যাচাইয়ের জন্য খুলনা বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান (হাই স্কুল ও মাদ্রাসা) পরিদর্শনের অংশ হিসেবে রবিবার সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

এছাড়া আগামী ৩ অক্টোবর জেলা শিক্ষা অফিস, সাতক্ষীরা পরিদর্শন করবেন তিনি। এর বাইরে খুলনা বিভাগের বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *