ঢাকাSaturday , 1 October 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বিশেষ চাহিদা সম্পন্ন ৫০ শিশুর ফ্রী চিকিৎসা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 October 2022, 21:21

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে দুইদিন ব্যাপী পরামর্শ ফি ছাড়াই বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শনিবার সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে ও শোভনালী ইউনিয়নের বালিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লিলিয়েনা ফন্ডস্ নেদারল্যান্ডস্ এর অর্থায়নে ও আইডিয়াল এর বাস্তবায়নে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আইডিয়াল এর প্রাইড প্রকল্পের আওতায় প্রকল্পের নির্ধারিত ৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে পরামর্শ ফি ছাড়াই বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ।
বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট সৌমিক বিশ্বাস(ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, সিআরপি) এসব শিশুর পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করেন।

উক্ত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ এর সচিব ও প্রকল্পের সুপাভাইজর সুব্রত বাছাড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *