ঢাকাMonday , 15 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনে অভিভাবক সমাবেশ

admin ঢাকা
আপডেট: 15 October 2018, 22:22

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাসের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাগো যুব ফাউন্ডেশনের নির্বাহী প্রধান শেখ ফারুক হোসেন।
তিনি বলেন, শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ একদিন বিশ্ব দরবারে সেরা দেশে পরিণত হবে। তাছাড়া তথ্য-প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। উন্নত দেশের পথে এখন আমাদের স্বপ্নের বাংলাদেশ। শিক্ষার্থীদেরকে তিনি মনোযোগ সহকারে পড়াশুনার মাধ্যমে ভাল ফলাফল করে বাবা-মা, স্কুল তথা দেশের মুখ উজ্জ্বল করার পরামর্শ দেন।
সভায় অভিভাবক সদস্য সুন্নত আলী, রফিকুল ইসলাম, তপন কুমার, ইয়াসিন আলীসহ জাগো যুব ফাউন্ডেশন এর ভলান্টিয়ার উমা, অর্পিতা, আছিয়া এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার ও গোবিন্দ মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *