ঢাকাMonday , 23 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ৪ লাখ টাকার শিক্ষা বৃত্তি প্রদান

admin ঢাকা
আপডেট: 23 July 2018, 16:40

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় উপজেলা পরিষদের পক্ষ থেকে চার লাখ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এই বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেটের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, ইন্সপেক্টর লোকমান কবির, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মুক্তারানী ম-ল প্রমুখ।
এসময় দুই শতাধিক শিক্ষার্থীকে উপজেলা পরিষদের ফান্ড থেকে চার লাখ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *