ঢাকাMonday , 15 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ীতে বিদ্যুতায়িত করে শ্বশুর-শ্বাশুড়িকে হত্যার চেষ্টা, জামাই আটক

admin ঢাকা
আপডেট: 15 October 2018, 22:19

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে বিদ্যুতায়িত করে শ্বশুর-শ্বাশুড়িকে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাদের জামাইকে আটক করা হয়েছে।
রবিবার (১৪ অক্টোবর) রাতে ইউনিয়নের উত্তর জোড়দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, শ্যামনগর উপজেলার কাঁশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামের ওবাইদুল মোল্যার ছেলে কালাম মোল্যার সাথে ফিংড়ী ইউনিয়নের উত্তর জোড়দিয়া গ্রামের মকফুর রহমানের মেয়ে মারুফা খাতুনের বিয়ে হয়। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে মারুফা স্বামীকে ডিভোর্স দেয়। কিন্তু স্বামী কালাম মোল্যা স্ত্রীকে ফিরে পেতে বিভিন্ন ফন্দি পাতে। রোববার রাত সাড়ে ১১টার দিকে শ্বশুর বাড়ির সকলেই যখন ঘুমিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে শ্বশুর-শ্বাশুড়িকে হত্যার উদ্দেশ্যে কালাম মোল্যা বিদ্যুতের খোলা তাঁর শ্বশুরের ঘরের দরজায়, বারান্দায়সহ সকল স্থানে জড়িয়ে রাখে। একইভাবে চাচা শ্বশুর রওশনের ঘর ও বারান্দায় জড়িয়ে রাখা হয় খোলা তার। এরপর খুটির মাথায় তার লাগানোর জন্য শুকনা কুঞ্চি নিয়ে লেবু গাছে উঠে সে। আর তারে খুটি থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া মাত্রই বিকট আওয়াজ হয়ে তার পুড়ে যায়। এ সময় পার্শ্ববর্তী লোকজন তাকে হাতেনাতে আটক করে।
এ ব্যাপারে ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে ফিংড়ী ইউনিয়ন পরিষদের মাধ্যমে জামাই কালাম মোল্যাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *