ঢাকাThursday , 29 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে গাঁজা সহ আটক ৩ মাদক কারবারি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 September 2022, 22:23

শার্শা যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোলে ৬ কেজি গাঁজা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯সেপ্টেম্বর) সকালে বেনাপোলে পাটবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গাতীপাড়া গ্রামের রবিউল ফকির এর ছেলে মো. বাবুল ফকির (৪৮), রায়পুর গ্রামের রহিমের ছেলে মো. রাজিব হোসেন (২৪) ও রঘুনাথপুর গ্রামের জুলফিকার আলীর ছেলে মো. মিলন হোসেন (২১)।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান,গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলে পাটবাড়ি মন্দির এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা সহ তিনজনকে আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *