ঢাকাMonday , 26 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ সেলুন মালিক নিহত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 September 2022, 21:46

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে কৃষ্ণ দাস (১৮) নামে এক সেলুন মালিক নিহত হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে শ্যামনগর-নওয়াবেঁকী সড়কের হাওয়ালভাঙি ব্রিজের পাশে একটি মাদ্রাসার সামনে এদূর্ঘটনাটি ঘটে। নিহত কৃষ্ণ দাস উপজেলার নবাকী গ্রামের অশোক দাসের ছেলে।

মৃতের স্বজনরা জানান, কৃষ্ণদাস প্রতিদিনের ন্যয় বংশীপুরের নিজ সেলুন থেকে বাড়ি যাওয়ার জন্য বিকেল চারটার দিকে বংশীফুর থেকে বের হন। পথিমধ্যে হাওয়ালভাঙি ব্রীজের পার্শ্ববর্তী একটি মাদ্রাসার সামনে নবাকী থেকে ছেড়ে আসা মাছ ভর্তি ট্রাকের (ঢাকা মেট্রো- ট- ২২-৮৪৭৯) সাথে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কৃষ্ণ ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসার পুকুরে পড়ে যায়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) কাজী ওয়াহিদ মুর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারো কোন আপত্তি না থাকায় মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *