ঢাকাMonday , 26 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কয়রায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা পালনে মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 September 2022, 21:25

কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালন করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কয়রা থানার ওসি তদন্ত মো. ইব্রাহিম আলী, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব মো. আব্দুল্লাহ আল মাহমুদ, আলহাজ্ব মো. আঃ সামাদ গাজী, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দিলিপ কুমার বৈরাগী, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, ইউপি সদস্য হরষিত মন্ডল, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ননী গোপাল মজুমদার, অনিমেষ মন্ডল, মনি মোহন সরকার, ত্রিনাথ মন্ডল, বিজয় মন্ডল, কোমলেশ মন্ডল প্রমুখ।

মত বিনিময় সভায় কয়রায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *