ঢাকাMonday , 15 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরের স্কুল ছাত্র সুকান্ত ৪ দিন ধরে নিখোঁজ

admin
October 15, 2018 9:48 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে অষ্টম শ্রেণীতে পড়–য়া সুকান্ত রাইত (১৪) নামে এক শিক্ষার্থী চার দিন ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলার হরিনা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। সুকান্ত রাইত উপজেলার বাটবিলা গ্রামের মোহন রাইতের ছেলে। এ ব্যাপারে তার কাকা নিমাই রাইত মণিরামপুর থানায় সাধারণ ডায়ারি করেছেন।
জানা যায়, শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বন্ধুর নিকট পরীক্ষার সাজেশন নেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সুকান্ত রাইত আর বাড়িতে ফেরেনি। চার দিন পার হলেও সে বাড়িতে ফেরেনি। তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজি করে কোন সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়ারি করেছেন। তার সন্ধান পাওয়া গেলে ০১৭১৪-৯৩৮৪৪৭, ০১৭৩২-০৫২৭৩৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন তার পরিবারের সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।