ঢাকাThursday , 22 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় কিশোরী ধর্ষণ: আটক ২


September 22, 2022 10:03 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: যশোরের শার্শায় এসএস’সি পরীক্ষার্থী পারুল (ছদ্ম নাম) নামে (১৮) এক শিক্ষার্থী ধর্ষণর শিকার হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) উপজেলার নিজামপুর ইউনিয়নের কন্দপপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় লম্পট হাসান ও মাসুদ’কে স্থানীয়রা ধরে পুলিশের খবর দিলে পুলিশ এসে মেয়ে ও ধর্ষকদের থানা হেফাজতে নিয়ে যায়।

আটককৃতরা হলো, উপজেলার নিজামপুর ইউনিয়নের বড় নিজামপুর গ্রামের শাহাজাহান মল্লিকের ছেলে হাসান আলী (২০), ও একই গ্রামের রিজাউল করিমের ছেলে মাসুদ (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম কিশোরীর মা অসুস্থতার করণে হাসপাতালে ভর্তি থাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ফাঁকা বাসায় একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে, পরে মেয়েটির চিৎকারে পাশের বাড়ির লোকজন এসে হাসান আলী ও মাসুদকে আটক করে গোড়পাড়া পুলিশ ক্যাম্পে খবর দিলে ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে শার্শা থানায় নিয়ে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খাঁন জানান, দু’জনকে আটক করে থানায় আনা হয়েছে, এবিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে, ভিকটমের মেডিকেল টেস্ট ও জবানবন্দী গ্রহণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।