ঢাকাThursday , 22 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এমপি রবি ফুটবল টুর্নামেন্টের ৫ম দিনের খেলায় সাতক্ষীরা পৌরসভাকে হারিয়ে শিবপুর ইউনিয়নের জয়লাভ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 September 2022, 21:31

মাহফিজুল ইসলাম আককাজ/ কাজী কামরুজ্জামান : ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের লাবসা ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম রাউন্ডের ৫ম দিনের জাঁকজমকপূর্ণ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের লাবসা ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সার্বিক ব্যবস্থাপনায় সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের ৫ম দিনের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এমপি রবি ফুটবল টুর্নামেন্টের ৫ম দিনের খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা পৌরভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশী কামরুল আখতার, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, শেখ মারুফ আহম্মেদ, আইনুল ইসলাম নান্টা, শফিকুল আলম বাবু, শেখ আরোয়ার হোসেন মিলন, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, রাবেয়া পারভীন, নুরজাহান বেগম নুরী, এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সমন্বয়কারি বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, শিবপুর ইউপি চেয়ারম্যান এস.এম আবুল কালাম, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, মীর হাবিবুর রহমান বিটু. মানস সোম, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রেজাউল করিম, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন, জেলা তাঁতীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মীর শাহিন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, লাবসা ইউনিয়নের ইউপি সদস্য মনিরুল ইসমলাম, মো. ফজর আলী, কাজী মনির, আবুল বাসার প্রমুখ। এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ৫ম দিনের খেলায় অংশ নেয় সাতক্ষীরা পৌরসভা দল বনাম শিবপুর ইউনিয়ন দল। খেলার নির্ধারিত সময়ে কোন দলই খুব ভাল খেলেও গোলের ধেখা পায়নি। ফলে খেলা রুপ নেয় টাইবেকারে ৪-৩ গোলে সাতক্ষীরা পৌরসভাকে হারিয়ে শিবপুর ইউনিয়ন দল জয়লাভ করে। খেলা পরিচালনা করেন রেফারী নাসির উদ্দিন, সহকারি রেফারী ছিলেন রফিকুল ইসলাম খান ও এ.কে আজাদ কাঁনন। বৃহস্পতিবার দুপুর ২টার আগেই লাবসা ইউনিয়নের লাবসা ফুটবল মাঠ দর্শকে কানায় কানায় ভরে যায়। হাজার হাজার দর্শক ৫ম দিনের খেলাটি উপভোগ করেন। শনিবার ২৪ সেপ্টেম্বর আলিপুর ইউনিয়নের ভাঁড়–খালী ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম রাউন্ডের ৬ষ্ঠ খেলায় অংশ নেবে ঘোনা ইউনিয়ন দল বনাম বৈকারী ইউনিয়ন দল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *