ঢাকাMonday , 15 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

admin ঢাকা
আপডেট: 15 October 2018, 21:36

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার খেদাপাড়া গ্রামের আবুল বাশারের ছেলে আনারুল ইসলাম (১৪) এবং একই উপজেলার হরিহরনগর ইউনিয়নের মহির উদ্দীনের ছেলে আব্দুস সাত্তার (৪৭)। আহতরা হলেন, খেদাপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে হাসিবুর রহমান (১৩) ও একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে আল-আমিন। আহত দুই জনই খেদাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। নিহত আব্দুস সাত্তার পেশায় টিভি মেকানিক।
জানা যায়, রোববার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নিহত আনারুল তার দুই বন্ধু আল-আমিন ও হাসিবুর রহমান একটি ভাড়া করা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এ সময় উপজেলার এনায়েতপুর বাজারে এলে তাদের সাথে বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাইসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় আনারুল ও আব্দুস সাত্তার গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হানপাতালে নেয়ার পথে তারা মারা যান। বিষয়টি খেদাপাড়া ইউপি চেয়ারম্যান সরদার মুজিবুর রহমান নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *