ঢাকাWednesday , 21 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জলবায়ুর পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলোকে লাল কার্ড প্রদর্শন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 September 2022, 22:07

নিজস্ব প্রতিনিধি : তোমরা বড়রা মিথ্যা বলছ, আমাদের কান্না তোমরা কি শুনতে পাও না, বেচে থাকার অধিকার চাই, জলবায়ুর সুবিচার চাই এসমস্ত শ্লোগানকে সামনে বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শ্যামনগর বাসস্ট্যান্ডে সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম (এসএসএসটি) ও উপক‚লীয় শিক্ষা বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও) এর আয়োজনে এবং গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের সহায়তায় জলবায়ু পরিবর্তনের জন্য বিশ্বের অধিক কার্বন নিঃসরনকারী দেশগুলোকে লাল কার্ড প্রদর্শন করেছে উপকূলীয় যুবরা।

লাল কার্ড প্রদর্শন কর্মসূচিতে অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, শ্যামনগর সদর ইউনিয়নের ইউপি সদস্য দেলোয়ারা বেগম, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, এসএসটির রাইসুল ইসলাম, সিডিওর হাফিজুর রহমান, বারসিক কর্মকর্তাবৃন্দসহ অনেকে। বক্তারা বলেন, বিলাসী জীবন যাপন পরিত্যাগ করে কম কার্বন নির্ভর জীবনযাপনে বাধ্য করা, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যে লস এবং ড্যামেজ হয়েছে তার জন্য জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে সংগঠিত দ্ব›দ্ব সংঘাতের রুপান্তর ঘটিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা এবং জলবায়ু ন্যায্যতা, জেন্ডার ন্যায্যতা নিশ্চিত করা জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্ব নেতৃবৃন্দ সমঝোতার নামে বছরের পর বছর কাটিয়ে দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত কোন সমাধান হয়নি। এর ফলে উপক‚লীয় যুব সমাজ জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিশ্বের ধনী দেশগুলোর কাছে জোর দাবি করছি। তারা বলেন, তোমরা ধনীরা আমাদের কাছে মিথ্যা গল্প বলছ, এখনই তোমাদের বিলাসী জীবন বাদ দিয়ে কার্বন নির্গমন বন্ধ কর। কারণ একটাই পৃথিবী, এটা না বাঁচালে মানুষ ও অন্যান্য প্রাণী এই পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। লাল কার্ড প্রদর্শন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন জনসংগঠন সমন্বয় কমিটি, শ্যামনগর সদর ইউনিয়ন, শ্যামনগর রিপোটার্স ক্লাব, মটর শ্রমিক ইউনিয়ন ও এলাকার সব শ্রেণির মানুষ সামিল হন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *