ঢাকাWednesday , 21 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ৪ জুয়াড়ি আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 September 2022, 21:54

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে মাদক ব্যবসায়ী কাইয়ুম সরদার ওরফে বিদ্যুৎ সহ ৪ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার দুপুরে এসআই মিঠুন মন্ডল ও এএসআই মারুফ কবির সঙ্গীয় ফোর্সের সহায়তায় শ্রীধরপুর কালাবাগি বাজারের মোশারফ হোসেনের চায়ের দোকান থেকে জুয়া খেলা অবস্থায় বিদ্যুৎ (৪৫) সহ একই গ্রামের মৃত ছাকাত গাজীর ছেলে খোকন গাজী (৪৬), ফকির সরদারের ছেলে শাহিনুর সরদার (৩৫) ও মৃত একব্বার ঢালীর ছেলে নাসির ঢালী (৪৫)কে হাতেনাতে আটক করেন।

বিদ্যুৎ দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের সবুর সরদারের ছেলে।
সংশ্লিষ্ট ওই ওয়ার্ডের ইউপি সদস্য শরিফুল ইসলাম সবুজ জানান, বিদ্যুৎ এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মাদক দ্রব্য সহ আটক হয়েছে।
এ ব্যাপারে আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম জানান ৪ জুয়াড়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *