ঢাকাMonday , 15 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া সরকারি কলেজে আরও পাঁচ বিষয়ে অনার্স কোর্স চালু

admin ঢাকা
আপডেট: 15 October 2018, 21:33

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সরকারি কলেজে আরও পাঁচ বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় আরও পাঁচ বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমোদন দেওয়ায় আনন্দ র‌্যালি বের করে শিক্ষার্থীরা। র‌্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে ফিরে যায়। র‌্যালিতে নেতৃত্ব দেন কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাহিম।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমোদন দিয়েছে। পাঁচটি বিষয়ে নতুন করে অনার্স কোর্স চালু হওয়ার ফলে এই অঞ্চলের শিক্ষার্থীরা বেশ উপকৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *