ঢাকাTuesday , 20 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সরকারি খাস জমিতে বসবাসকারী কায়পুত্র সম্প্রদায়ের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 September 2022, 21:39

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় দীর্ঘদিন রাস্তার ধারে সরকারি খাস জমিতে বসবাসকারী পিছিয়ে পড়া জনগোষ্ঠী কায়পুত্র সম্প্রদায় (ক্ষুদ্র নৃ গোষ্ঠী) এর পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আলীপুর মন্ডলপাড়া আদিবাসী সম্প্রদায়ের (ক্ষুদ্র নৃ গোষ্ঠী) আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদরের আলীপুর বল্ডফিল্ড সংলগ্ন সাতক্ষীরা-কালিগঞ্জর সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, নিমাই মন্ডল। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উন্নয়ন কর্মী মাধব চন্দ্র দত্ত, সাংবাদিক রঘুনাথ খাঁ, জেলা গণ ফোরামের সাধারণ সম্পাদক আলী নুর খান বাবুল, জেলা ভ‚মিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, শ্যামল দত্ত, জাতীয় মহিলা পরিষদের চেয়ারম্যান জ্যো¯œা দত্ত, মহুয়া মঞ্জুরি, বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌর পদ দাশ, কায়পুত্র সম্প্রদায় এর ধীরেন্দ্র মন্ডল, চায়না দাশী, কমল মন্ডল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে কায়পুত্র সম্প্রদায় একটি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সম্প্রদায়। তাদের মধ্যে কিছু মানুষ সাতক্ষীরা সদরের আলীপুর বল্ডফিল্ড সংলগ্ন রাস্তার ধারে খাস জমিতে ১৯৬৫ সাল থেকে ঝুপড়ি ঘরের মধ্যে ৪৫টি পরিবার বসবাস করে আসছে। সম্প্রতি সাতক্ষীরায় সড়কের উন্নয়নের লক্ষে তাদের কে সেখান থেকে উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে। গত ৭ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরে পুনর্বাসনের দাবিতে আবেদন জমা দিলেও কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি এমনকি এ সম্প্রদায়ের কারো সাথে যোগাযোগ পর্যন্ত করা হয়নি। যা আমাদের কে হতাশ করেছে। বক্তারা আরো বলেন, তাদের পুনর্বাসন ছাড়া তাদের কোন ভাবেই উচ্ছেদ করা যাবে না। প্রয়োজনে তারা নিজেদের বাসস্থান নিশ্চিতের জন্য শরীরে রক্ত ঢেলে দেবে। আগে তাদের পুনর্বাসনের নিশ্চয়তা দিতে হবে তারপর তাদের উচ্ছেদ করতে হবে। তাদের পুনর্বাসনের প্রতিশ্রæতি না দেওয়া হলে তারা রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *