ঢাকাTuesday , 20 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে সিএইচসিপিদের সমন্বয় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 September 2022, 21:31

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে কমিউনিটি হেলথ প্রোপাইডারদের (সিএইচসিপি) মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মিজানুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিসেফ প্রতিনিধি (নিউট্রিশান অফিসার) ডা. শাহনাজ বেগম, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রসূন কুমার মন্ডল, ডা. ফরহাদ হোসেন, ডা. এস এম নাঈম হোসেন নয়ন, সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা প্রমুখ আলোচনা রাখেন। সভায় স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সিএইচসিপিদের করনীয়তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব. জুনিয়র মেকানিক মরহুম আয়জুদ্দীন গাজী স্মরণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *