ঢাকাMonday , 19 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় কপোতাক্ষ নদের পাড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার


September 19, 2022 10:37 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : তালায় কপোতাক্ষ নদের পাড় থেকে লিয়াকত মোড়ল নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে উপ-শহরের ইকো ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লিয়াকত মোড়ল (৭০) খুলনা জেলার পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের মৃত নাসির আলী মোড়লের পুত্র। তালা থানা পুলিশ জানায়, লিয়াকত মোড়ল গত ৪ দিন আগে তালা উপজেলার সুজনশাহ গ্রামে তার মেয়ে মর্জিনা বেগমের বাড়িতে বেড়াতে আসেন। এ সময় তিনি শারীরিকভাবে ও মানসিকভাবে খুবই অসুস্থ ছিলেন। সোমবার সকালে তিনি মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে বের হন।

এরপর বিকালে তার মরদেহ কপোতক্ষ নদের পাড়ে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার হাতের কাছে একটি বিষের বোতল পাওয়া যায়। তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলেই তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ ঘটনায় তালা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।