ঢাকাSunday , 14 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের ৬টি ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

admin ঢাকা
আপডেট: 14 October 2018, 22:45

ঝাউডাঙ্গা প্রতিনিধি: সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ৬টি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ অক্টোবর) ঝাউডাঙ্গা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার চত্বরে ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ১, ২, ৪, ৬, ৭ ও ৯নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের অাহবায়ক আজিজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। বিশেষ অতিথি ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসান মাহমুদ রানা, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সোহরাব হোসেন সাজু। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট ফারুক হোসেন। বিশেষ বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সাইদুজ্জামান জিকো, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান টিটু, যুগ্ম সম্পাদক নাজমুল হক রনি, যুগ্ম আহবায়ক রেজওয়ানুজ্জামান, শাহাদাৎ হোসেন, জাহিদ হোসেন, মাস্টার তারক নাথ পাল, আব্দুর রশিদ, রফিকুল ইসলাম, মাজহারুল ইসলাম, জাহাঙ্গীর, পিন্টু, কুতুব, হামিদ, হযরত, ইব্রাহিম, আরিজুল প্রমুখ।
সম্মেলনে ১নং ওয়ার্ডের রবিউল ইসলামকে সভাপতি ও ফিরোজ বিশ্বাসকে সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ডের সালামকে সভাপতি ও শ্রী স্বপ্নকে সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ডের এসএম আল মামুনকে সভাপতি ও ইমরান হোসেনকে সাধারণ সম্পাদক, ৬নং ওয়ার্ডের শুকুর আলীকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ডের আবুল বাশারকে সভাপতি ও ফয়জুর রহমানকে সাধারণ সম্পাদক করে সবকটি ওয়ার্ডের ২১ সদস্য কমিটি ঘোষণা করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *