ঢাকাSaturday , 17 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে গাঁজাসহ আটক ২ মাদক কারবারি


September 17, 2022 10:07 pm
Link Copied!

শার্শা, যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে ২ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাদেরকে আটক করা হয়।
আটক, মোঃ জিয়ারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের আজিরার মড়লের ছেলে, (৫০), ও একুই গ্রামের মৃত জয়নাল আলীর ছেলে শাহ আলী (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি টিম বোয়ালিয়া বাজার, ও ছোট আঁচড়া এলাকা পৃথক দু’টি মাদক বিরোধী অভিযানে মোঃ জিয়ারুল ইসলামকে ১ কেজি ৪’শ গ্রাম গাঁজা ও শাহ আলী’কে ১ কেজি গাঁজাসহ দুইজন আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বে তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে, আটক আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।