ঢাকাSaturday , 17 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার ৪৬টি মন্ডপে হবে দুর্গাপূজা থাকবে সিসি ক্যামেরা পুলিশ ও আনসার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 September 2022, 22:01

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে বিদ্যমান আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘সামাজিক- সম্প্রীতি’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাসের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মনে রাখতে হবে আমরা সকলেই মানুষ আর প্রতিটি ধর্ম সামাজিক সম্প্রীতি চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশে আসন্ন দুর্গাপূজাসহ সকল ধর্মের মানুষ যাতে স্বাধীনভাবে ধর্মীয় অনুষ্ঠান শাšিত্মপূর্ণভাবে উদযাপন করতে পারে এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগীতা করার আহ্বান করেন। আসন্ন ১ অক্টোবর হতে ৫ অক্টোবর কলারোয়া উপজেলার ৪৬টি পূজা মন্ডলের দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্য এলাকার শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখতে সিসি ক্যামেরা, পুলিশ, আনসার বাহিনীসহ প্রশাসনের বিভিন্ন টিম কড়া নজরদারিতে কাজ করবে। এছাড়াও ধর্মকে ব্যবহার করে যদি কেহ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাই এমন প্রমান পেলে তাকে তাৎক্ষণিক আইনের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া পৌরসভার মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, সাবেক কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবু নছর, অধ্যক্ষ আবু তালেব, অধ্যক্ষ আবু বকর, কলারোয়া থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, সম মোরশেদ আলী ভিপি, বেনজির হোসেন হেলাল, আফজাল হোসেন হাবিল, মাহবুবুর রহমান মফে, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকুনুজ্জামান, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার, উপজেলা হিন্দু-বৈদ্য ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী , শিক্ষার্থী সাজিদুর রহমান, সাংবাদিক জাকির হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *