ঢাকাSaturday , 17 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি সদরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 September 2022, 21:57

নিজস্ব প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য পূজা উদযাপন পরিষদ, ইমাম, পুরোহিত, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের হল রুমে সদর ইউপি চেয়ারম্যান এস,এম হোসেনুজ্জামান হোসেনের সভাপতিত্বে
এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পি.পি.এম।
বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্তী, ইমাম ও অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাশেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য প্রার্থী মহিতুর রহমান, আশাশুনি সেবাশ্রমের সুমন মহারাজ, উপজেলা জামে মসজিদের ইমাম আব্দুল গফ্ফার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায়, ইমাম ও প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ প্রমুখ।

প্রধান অতিথি প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা লাগানো এবং আইন শৃঙ্খলা বজায় স্বার্থে স্বেচ্ছাসেবকদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহŸান জানান। এছাড়া কোথাও কোন মন্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষনিকভাবে থানায় যোগাযোগ করতে সকল মন্ডপ কমিটিকে অনুরোধ জানান হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *