ঢাকাFriday , 16 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শাশার পল্লীতে ফেন্সিডিলসহ আটক -১ যুবক


September 16, 2022 9:45 pm
Link Copied!

শার্শা, যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বসতপুর এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিলসহ আব্দুল আলিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয়। আটক, আব্দুর আলিম উপজেলার গোগা ইউনিয়নের কালিয়ানী গ্রামের মোঃ মোতালেব মন্ডলের ছেলে (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী মোঃ শহিদুল ইসলাম এ’র নেতৃত্বে, এস’আই সাইফুল ইসলামসহ পুলিশের একটি চৌকস টিম বসতপুর গ্রামের বিল্লাল হোসেনের পেঁয়ারা বাগানের সামনে রাস্তার উপর থেকে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করে।

এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী মোঃ শহিদুল ইসলাম জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানার অধীনে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।