ঢাকাFriday , 16 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মেম্বরদের সাথে নজরুল ইসলামের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 September 2022, 21:28

আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দিনভর ছুটে চলেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: নজরুল ইসলাম। ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি বিভিন্ন খোজ খবর নিচ্ছেন তিনি।

১৬ সেপ্টেম্বর শুক্রবার বিকালে বৃষ্টি উপেক্ষা করে ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বরদের সাথে মতবিনিময় করেন। এসময় সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আওয়ামীলীগ নেতা এস শওকত হোসেন, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী ও ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মনিরুল হোসেন মাসুম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকেই ভোট দেওয়ার আহŸান জানান তিনি।

উল্লেখ: আলহাজ¦ মো: নজরুল ইসলাম ২০০৫ সাল থেকে একাধারে ১৮ বছর সুনামের সাথে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিগত ২০১৭ সালে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দায়িত্ব পালন করে আসছেন এই জনপ্রিয় নেতা। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *