ঢাকাSunday , 14 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ৭৯টি পূজামণ্ডপে বর্ণাঢ্য আয়োজন

admin ঢাকা
আপডেট: 14 October 2018, 22:34

পাটকেলঘাটা প্রতিনিধি: আজ মহা ষষ্ঠী। পাটকেলঘাটায় ৭৯টি পূজামণ্ডপে বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে।
রোববার (১৪ অক্টোবর) দুর্গাদেবীর বোঁধন, আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে ঢাক-ঢোল, কাঁশি, বাঁশি বাজিয়ে ম-পগুলোতে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। চলছে সাজ সাজ রব। আলোকসজ্জায় সজ্জিত হয়েছে প্রতিটি মণ্ডপ।
জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজীত সাধু জানান, তালা উপজেলায় ১৮৫টি ম-পের মধ্যে পাটকেলঘাটায় ৭৯টি পূজামণ্ডপে জাকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পূজা উদযাপন কমিটির সভাপতি ঘোষ সনৎ কুমার জানান, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা পালনের জন্য উপজেলার ১শ ৮৫টি পূজাম-পে ৯১ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা জানান, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিতে পালন করার জন্য থানা পুলিশ সার্বক্ষণিক সকল ধরনের নিরাপত্তা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *