ঢাকাThursday , 15 September 2022
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

কলারোয় ওয়ান শুটারগান ও ৭ রাউন্ড গুলি জব্দ, যুবক গ্রেপ্তার


September 15, 2022 9:27 pm
Link Copied!

ফারুক হোসাইন রাজ, কলারোয়া: সাতক্ষীরার কলারোয় চেকপোস্ট বসিয়ে কামাল হোসেন নামের (৩৮) এক ইজিবাইক যাত্রীর দেহ তল্লাশী করে ০১ টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ৭ রাউন্ড তাজা গুলি জব্দ করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার কেরেলকাতা ইউনিয়নের সাতক্ষীরা যশোর মহাসড়কের কিসমত ইলিশপুর নামক স্থান থেকে উক্ত আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। এসময় অবৈধভাবে অস্ত্র বহন করার দায়ে গ্রেপ্তার করা হয় ইজি বাইক যাত্রী কামাল হোসেনকে।

কামাল হোসেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা এলাকার মোঃ আবু সিদ্দিকের ছেলে।
কলারোয়া থানা অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, উপজেলার কিসমত ইলিশপুরের মিস্ত্রীর মোড় এলাকার মুক্তার হোসেনের মুদি দোকানের সামনে সাতক্ষীরা-যশোর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ভাড়ায় চালিত একটি ইজিবাইকের গতিরোধ করা হয়। এসময় ইজিবাইকে যাত্রী বেশে বসে থাকা কামাল হোসেনের দেহ তল্লাশীকালে ০১টি দেশীয় ওয়ান শুটাগানসহ ০৭ রাউন্ড গুলি জব্দ করা হয়। তল্লাশীকালে এ ঘটনায় জড়িত থাকা অজ্ঞাত ব্যাক্তি কৌশলে পালিয়ে যায়।
অস্ত্র ও গুলিসহ আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।