ঢাকাThursday , 15 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে দেড় কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 September 2022, 21:09

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ওই ব্যবসায়ীরা হলেন, উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া এলাকার আশরাফ আলীর ছেলে আব্দুল হামিদ (৩৮) ও একই এলাকার আব্দুল জলিল’র ছেলে সাইফুল ইসলাম (২৭)।

থানা সূত্র জানান, বুধবার রাত পৌণে ১১ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা গান্ধুলিয়া এলাকার ফেরাজতুল্লা মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময় দেড় কেজি গাঁজাসহ ব্যবসায়ী হামিদ ও সাইফুলকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *