ঢাকাSunday , 14 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টে উত্তরশ্রীপুর একাদশ চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 14 October 2018, 22:29

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: কালিগঞ্জের কুশুলিয়ায় লাখ টাকার চার দলীয় ফুটবল টুর্নামেন্টে উত্তরশ্রীপুর একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার (১৪ অক্টোবর) বিকেলে কসমচ ক্লাবের আয়োজনে কুশুলিয়া ফুটবল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আশাশুনির বিজিএম ক্লাবকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কালিগঞ্জের উত্তরশ্রীপুর ফুটবল একাদশ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন উত্তরশ্রীপুর ফুটবল একাদশের ৬নং জার্সিধারী খেলোয়াড় ফ্লেক্স এবং টুর্নামেন্টের প্রতিটি খেলায় যথাসময়ে উপস্থিত হওয়ায় সেরা দর্শক নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান।
ফাইনাল খেলা পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারি হিসেবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান, নাসির উদ্দীন ও আব্দুর রাশেদ।
এর আগে কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান কাজী মোফাখখারুল ইসলাম নীলুর সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান।
মিজানুর রহমান মিজান ও কাজী আব্দুর রহমান বাবুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, আশাশুনির শ্রীউলা ইউপি’র চেয়ারম্যান আবু হেনা শাকিল, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি কাজী রওনাকুল ইসলাম দুলাল, থানার উপ-পরিদর্শক সুধাংশু শেখর হালদার, ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, কালিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আরাফাত আলী, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাহফিল আরা সজল, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর, কুশুলিয়া ইউপি সদস্য কাজী গোলাম মোস্তফা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *