ঢাকাSunday , 14 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উচ্চাঙ্গ সংগীত ও বাঁশির কর্মশালার সনদপত্র বিতরণ

admin ঢাকা
আপডেট: 14 October 2018, 22:17

ডেস্ক রিপোর্ট: ১০ দিনব্যাপী উচ্চাঙ্গ সংগীত ও বাঁশির কর্মশালা শেষে সম্মাননা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ অক্টোবর) রাতে বর্ণমালা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সনদপত্র বিতরণ করা হয়। বর্ণমালা একাডেমির পরিচালক শামীমা পারভীন রতœার সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আবু আফ্ফান রোজ বাবু, সহ-সভাপতি নাসরিন খান লিপি, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন প্রমুখ।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, পৌর কাউন্সিলর ফাহা দীবা খান সাথী, ভারতের রবীন্দ্র ভারতী উচ্চাঙ্গ সংগীতের ওস্তাদ জয়দ্বীপ চক্রবর্তী, নেপালের উচ্চাঙ্গ সংগীতের ওস্তাদ অ¤্রন্দ্রে জাসওয়াল, ভারতের রবীন্দ্র ভারতী উচ্চাঙ্গ সংগীতের মি. ধ্রুব পিএইচডি বাঁশী, কণ্ঠশিল্পী মনজুরুল হক ও বর্ণমালা একাডেমির সাংগঠনিক সম্পাদক লিটন শিকদার। আলোচনা সভা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বর্ণমালা একাডেমির সাধারণ সম্পাদক নাহিদা পারভীন পান্না।
১০ দিনব্যাপী এই কর্মশালায় উচ্চাঙ্গ সংগীতে ৫০ জন এবং বাঁশিতে ২৫জন শিক্ষার্থী অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *