ঢাকাThursday , 8 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে শত শত বিঘা সরকারি সম্পত্তি ব্যক্তি নামে রেকর্ড!

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 September 2022, 22:04

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগর উপজেলার ভেটখালী ও কালিঞ্চি মৌজার ১নং খাস খতিয়ানের ৪৪ একর ৫৯ শতক জমি আব্দুল গফফার এবং তার আত্মীয়দের নামে ৪৪ একর ৫৯ শতক জমি ৩১ ধারায় রেকর্ড করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রমজান আলী বাদী হয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড বরাবর অভিযোগ করেছেন। যার অনুলিপি প্রধানমন্ত্রী, ভূমি মন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছেন বলে জানান অভিযোগকারী।

অভিযোগে বলা হয়েছে ভেটখালী ৭৮নং ও কালিঞ্চি ১১৪নং মৌজার এস এ ১নং খাস খতিয়ানের জমি বাংলাদেশ সরকার এর জেলা প্রশাসক সাতক্ষীরা বরাবর রেকর্ড হয়। যা রাস্তা, খাল, নদীর চর, বালুর চর ও বনাঞ্চল। আব্দুল গফফার উক্ত জমি শ্যামনগর অসাধু সেটেলমেন্ট অফিসার ও স্থানীয় ভূমি প্রশাসনের সহযোগিতায় সরকার বাহাদুরের নাম কেটে ৩১ ধারায় আব্দুল গফফারের ভাই, ভাতিজা, শ্যালক, মেয়ে ও ভাগ্নির নামে রেকর্ড করিয়েছে। যার ডিপি খতিয়ান নং- ১৩২৫, ১৩৩৯, ৩২৭, ৫১২ ও ৫১৩। আব্দুর গফফার জানান, সরকারি খাস জমি সরকারই দিয়েছে। এ ঘটনায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আকতার হোসেন ও শ্যামনগর সহকারী ভূমি কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ‘অভিযোগের কপি এখনও আমার হাতে আসেনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *