ঢাকাSunday , 4 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বীর মুক্তিযোদ্ধা এমপি রবির সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতীয় সহকারি হাই-কমিশনার ইন্দের জিৎ সাগর

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 September 2022, 22:35

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় খুলনাস্থ সহকারি হাই-কমিশনার ইন্দের জিৎ সাগর। রবিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের মুনজিতপুরস্থ বাসভবন মীর মহলে যান ভারতীয় সহকারি হাই-কমিশনার ইন্দের জিৎ সাগর। শুভেচ্ছা বিনিময়কালে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বাংলাদেশীদের জন্য হয়রানী মুক্ত ভিসা প্রসেসিং সেবা ও নিরাপদ ভারত ভ্রমন এবং সেবার মান উন্নয়নসহ সামগ্রীক বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারি হাই-কমিশনার ইন্দের জিৎ সাগরকে ফুলের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জাতীয় পতাকা সম্বলিত শুভেচ্ছা স্মারক ও বীর মুক্তিযোদ্ধা এমপি রবি রচিত মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা চেতনায় একাত্তর বইয়ের দ্বিতীয় সংস্করণ বইটি ভারতীয় সহকারি হাই-কমিশনার ইন্দের জিৎ সাগরকে উপহার দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *