ঢাকাThursday , 1 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 September 2022, 21:20

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ইউএনও কার্যালয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান। কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা অলকেশ কুমার সরকার, ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস,এম আহসান হাবিব, ডিলার আব্দুল মাজেদ গাজীসহ বিভিন্ন ইউনিয়নের সার ও বীজ ব্যবসায়ীবৃন্দ।

সভায় চাষিদের চাহিদা পূরণে পটাস সার সরবরাহ না থাকায় জরুরি ভিত্তিতে সরকারিভাবে পটাস সরবরাহে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। দ্রæত সময়ের মধ্যে সার আমদানী করা হবে বলে জানানো হয়। খুচরা সার ব্যবসায়ী হিসেবে লাইসেন্সপ্রাপ্ত কিন্তু ব্যবসা করেননা এমন ব্যবসায়ী ও নতুন সার ব্যবসায়ীর তালিকা যাচাই-বাছাই অন্তে তৈরী করা হবে। এছাড়া নতুন খুচরা সার ব্যবসায়ী হিসেবে আবেদনকৃত শোভনালীর উৎস্য এন্টারপ্রাইজের মালিক কামরুজ্জামান ও ইসমাইল এন্টারপ্রাইজে মালিক সাহাবুদ্দিনের ব্যবসার ধরন হিসেবে তদন্তপূর্বক আগামী সভায় সিদ্ধান্ত নেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *