ঢাকাSunday , 14 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বোমা বিস্ফোরণের ঘটনায় হরিনগর বাজার পরিদর্শন করেছেন আতাউল হক দোলন

admin ঢাকা
আপডেট: 14 October 2018, 21:24

রমজাননগর প্রতিনিধি: বোমা বিস্ফোরণের ঘটনায় শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার পরিদর্শন করেছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন।
রোববার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি ঘটনাস্থলে যান। এসময় তার সাথে ছিলেন, জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা মুকুল, সাবেক যুবলীগ নেতা স.ম. আব্দুস সাত্তার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খলিলুর রহমান বাবু, সাধারণ সম্পাদক সাঈদ উজ জামান সাঈদ, তাঁতী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মো. মেহদী মারুফ, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, ইউ,পি সদস্য আওয়ামী লীগ নেতা মো. রাশিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, শনিবার (১৩ অক্টোবর) রাতে মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ঘটনাস্থল থেকে চারটি তাজা হাতবোমা উদ্ধার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *