ঢাকাTuesday , 30 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 August 2022, 21:50

সমীর রায়, আশাশুনি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে গভীর রাতে হামলার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
সোমবার সন্ধ্যায় উপজেলার আনুলিয়া ইউনিয়নের রাজাপুর মার্কেট চত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহŸায়ক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস।
উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা বিএনপি’র সদস্য সচিব জনাব মশিউর রহমান তুহিন, কৃষক লীগের আহŸায়ক আমীর হোসেন বাদশা, যুবদলের যুগ্ম আহŸায়ক হাফিজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এড. খোরশেদ আলম ডালিম, যুবদলের যুগ্ম আহŸায়ক সাদিক আনোয়ার ছট্টু, স ম আক্তারুজ্জামান, কৃষক নেতা মিজানুর রহমান মিনু প্রমুখ।
বক্তারা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে গভীর রাতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল মার্কেট চত্বর থেকে শুরু হয়ে একাধিক সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *