ঢাকাTuesday , 30 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুর এক ভুয়া কাজীর ১৫ দিনের কারাদন্ড


August 30, 2022 9:45 pm
Link Copied!

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে সোমবার সন্ধ্যায় এক ভুয়া কাজীকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের কারাদন্ডাদেশ দিয়েছেন। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার জাহানপুর গ্রামের ইয়াকুব আলী মোড়লের ছেলে অলিয়ার রহমান (৩৭) কাজী সেজে বেগমপুর গ্রামের এক বাড়িতে বিয়ে পড়াতে যান। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান ঘটনাস্থলে হাজির হন।

এ সময় অলিয়ার রহমান ভুয়া কাজী প্রমাণিত হওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান ১৫ দিনের কারাদন্ডাদেশ প্রদান করেন।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন বলেন, মঙ্গলবার সকালে ওই ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।