ঢাকাSaturday , 27 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবনে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলে আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 August 2022, 22:29

কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রার কোবাদক স্টেশন ও সাতক্ষীরা স্মার্ট টিমের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে প্রবেশ নিষিদ্ধ সময় সুন্দরবনে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে। এ সময় ৭০ কেজি কাঁকড়া, ১ টি নৌকাসহ কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা গেছে গতকাল শনিবার ভোর ৪ টার দিকে সুন্দরবন কোবাদক স্টেশন কর্মকর্তা মো. ফারুকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে কুঞ্চিখালের ভাটিকানা এলাকা হতে অবৈধ কাঁকড়া সহ তাদেরকে আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার চাদনীমুখা গ্রামের মো. খবির হোসেন গাজী, মো. তারিকুল ইসলাম গাজী ও আজারুল গাজী। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হোসেন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *