ঢাকাSunday , 14 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনে করণীয় বিষয়ক গোলটেবিল বৈঠক

admin ঢাকা
আপডেট: 14 October 2018, 21:01

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ‘সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন: আমাদের করণীয়’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে পিস প্রেসার গ্রুপ ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে মূল আলোচক ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় সমন্বয়ক মাসুদুর রহমান রনজু।
পিস প্রেসার গ্রুপ কালিগঞ্জ উপজেলা শাখর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান, উপজেলা বিএনপি‘র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল খালেক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবর রহমান, জাসদের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আশেক এলাহী, শেখ হুসাইন আহম্মেদ গোলাম, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, পিপিজি গ্রুপের সদস্য অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, পিপিজি সদস্য লাইলী পারভীন, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়, সাহিত্যিক মনজুর লুৎফর রহমান মোড়ল, কালিগঞ্জ সরকারি কলেজের প্রাপ্তন অধ্যাপক শ্যামাপদ দাশ, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল, মাহফুজা খানম খুকু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *