ঢাকাSunday , 14 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে চাঁদাবাজি মামলায় ইউপি সদস্যসহ দুই যুবলীগ নেতা গ্রেফতার

admin ঢাকা
আপডেট: 14 October 2018, 21:00

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে চাঁদাবাজি মামলায় ইউপি সদস্যসহ যুব লীগের দু’নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক বিএম লিয়াকত আলী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার রতনপুর ইউনিয়নের সুবর্ণগাছী গ্রামের মৃত আব্দুল বারী গাজীর ছেলে ও রতনপুর ইউপি সদস্য যুব লীগ নেতা সেলিম আহম্মদ (৪৩) ও দুলাবালা গ্রামের মৃত আহসান গাজীর ছেলে যুব লীগ নেতা শহিদুল ইসলাম (৪০)।
মামলার বাদী রতনপুর ইউপি সদস্য মাসুম বিল্লাহ সুজন বলেন, গত ৯ অক্টোবর আমি শ্যামনগর উপজেলার ভুরুলিয়া থেকে আমার নিজ বাড়ি রতনপুরের পীরগাজনে আসছিলাম। পথিমধ্যে সুবর্ণগাজী গ্রামের মৃত আব্দুল বারী গাজীর ছেলে সেলিম আহমেদ, তেরুলী গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে সাজ্জাত হোসেন, দুলাবালা গ্রামের মৃত আহসান গাজীর ছেলে শহিদুল ইসলাম ও একই গ্রামের মৃত হামজুদ্দীন মোড়লের ছেলে আব্দুল্লাহ মোড়ল পূর্ব পরিকল্পিতভাবে আমার মটর সাইকেলের গতিরোধ করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকার করায় তারা আমাকে হত্যা ও গুমের হুমকি দেয়। এরপর আমাকে জিম্মি করে আমার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং জোর করে ৬’শ টাকা মূল্যের ৬টি সাদা স্ট্যাম্পে সই করিয়ে নেয়। এরপর বিষয়টি কাউকে বললে চিরতরে শেষ করবে বলে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে আমি সাতক্ষীরা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আমলী আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করি।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক বিএম লিয়াকত আলী তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য সেলিম হোসেন ও শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *