ঢাকাThursday , 25 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ কৃষ্ণনগরে নেংগী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোট গ্রহণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 August 2022, 22:02

জামাল উদ্দিন কৃষ্ণনগর, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ কৃষ্ণনগরে নেংগী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টার সময় ভোট গ্রহণ শুরু হয়। মোট ভোটারের সংখ্যা ২২৭ জন। ভোট পড়েছে ১৮১ টি। তার মধ্যে হতে জবেদ আলী ৮১, ইউনুস শেখ ৮১, নজরুল সরদার ৭৬ টি, বিনয় কৃষ্ণ পালিত ৭৫ টি ভোট পেয়ে কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান সাফিয়া পারভীনের প্যানেল জয়লাভ করেন।

অপর দিকে আলমগীর হোসেন ৫৩ টি, গোলাম বারী শেখ ৫৪ টি, মোবারক হোসেন ৫৩ টি, শফিকুল ইসলাম ৪৮ টি ভোট পেয়েছে আর ভোট নষ্ট হয়েছে ৫০ টি ভোট। নেংগী মাধ্যমিক বিদ্যালয়ের তফসিল ঘোষণা গত ৬ই আগস্ট মনোনয়ন জমা, ১১ই আগস্ট জাচাই বাছাই, ১৪ আগস্ট প্রার্থীতা প্রত্যাহার, ২৫ ই আগস্ট ভোট গ্রহনের দিন ছিল। প্রিজাইডিং অফিসার হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সহকারী প্রোগ্রামার নাসিম সাহাদাত, সহকারী প্রিজাইটিং আব্দুল্লাহ আল জাবেদ, পোলিং দেবপ্রসাদ বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *