ঢাকাMonday , 22 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় রচনা প্রতিযোগিতা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 August 2022, 22:28

ডেস্ক রিপোর্ট : আশাশুনিতে ‘জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ আগস্ট) বেলা ১২টায় বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে বারসিকে পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী পার্থ সারথী পালের সভাপতিত্বে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উক্ত স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম, সহকারী শিক্ষক আসিফ ইকবাল, মফিজুল ইসলাম, পরিবেশ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসাদুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, পরিবেশ প্রকল্পের এডভোকেসি এ্যাসিটেন্ট শিউলী রানী মন্ডল। রচনা প্রতিযোগিতায় উক্ত বিদ্যালয়ের ১০০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ফলজ বৃক্ষের চারাসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *