ঢাকাMonday , 22 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতানী সীমান্তে ১২ কেজি ওজনের রুপার গহনাসহ মোটরসাইকেল জব্দ: আটক-১

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 August 2022, 21:59

নিজস্ব প্রতিরোধ: ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে সাড়ে ১২ কেজি ওজনের রুপার গহনা ও মোটর সাইকেলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২২ আগষ্ট) দুপুরে সদর উপজেলার সাতানী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত রপার গহনার বর্তমান বাজার মূল্য ১৩ লাখ ৭ হাজার টাকা।

আটককৃত যুবকের নাম ফিরোজ রহমান (৩২)। সে সাতক্ষীরা শহরের চালতেতলা বাগান বাড়ি এলাকার আব্দুস ছাত্তারের ছেলে।
পুলিশ জানায়, সাতক্ষীরার সাতানী সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে অবৈধভাবে রুপার একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের এস.আই ফকির জুয়েল রানার নেতেৃত্বে পুলিশের একটি টহলদল সেখানে অভিযান চালায়। এ সময় সেখানে মোটর সাইকেলযোগে আসা ফিরোজ রহমানকে তারা গতিরোধ করে তাকে আটক করে। এরপর তার মোটরসাইকেলের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ১২ কেজি ওজনের রুপার গহনা জব্দ করে। জব্দকৃত রপার গহনার বর্তমান বাজার মূল্য ১৩ লাখ ৭ হাজার টাকা।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ এস.এম. কাইয়ুম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *