ঢাকাSunday , 21 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে স্ত্রীর উপর অভিমান আত্মহত্যা!

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 August 2022, 22:39

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে স্ত্রীর উপর অভিমান আব্দুর রহিম কারিকর (৫০) নামে এক ব্যক্তি বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর এলাকার বাহার আলী কারিকরের ছেলে। স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরের দিকে আব্দুর রহিমের সাথে তার স্ত্রীর পারিবারিক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মনোমালিন্য হয়।

ওই সূত্রের জেরধরে স্ত্রীর উপর অভিমান করে আব্দুর রহিম বিকেল ৪ টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাকে প্রথমে স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রæত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। খবর পেয়ে সাতক্ষীরা থানা পুলিশ মৃহদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। রবিবার (২১ আগস্ট) সন্ধ্যার দিকে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *