ঢাকাSunday , 21 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 August 2022, 22:16

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলার প্রতিবাদে শ্যামনগরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট ( রবিবার) বিকাল ৪ টায় বিক্ষোভ মিছিলটি শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জে.সি কমপ্লেক্স চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন- শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্যামনগর কালিগঞ্জ আংশিক আসনের জাতীয় সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার।

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস, এম আতাউল হক দোলন এর সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ, এ, কে, এম জাফরুল আলম (বাবু), মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম মৃধা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স. ম আব্দুস সাত্তার, সহকারি-অধ্যাপক মোশারাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবু সুশান্ত বিশ্বাস (বাবুলাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক ও শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, আইন বিষয়ক সম্পাদক শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীরসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি তার বক্তব্যে ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ড ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলা একই মাস্টার মাইন্ড। তিনি অবিলম্বে ২১ শে আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *